শিরোনাম

১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

বিদেশ ফেরতদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকবে হবে : প্রধানমন্ত্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২০ ১২:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে কেউ এলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। এজন্য ডিসি, টিএনও, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার ও সিটি করপোরেশনের মেয়রদের এ বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি অনুরোধ সন্তান যেন একাকি ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 16, 2026
Fajr 5:14 am
Sunrise 6:27 am
Zuhr 12:12 pm
Asr 4:17 pm
Maghrib 5:57 pm
Isha 7:09 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ