শিরোনাম

| |

হারুনের এমপি পদ কেন শূন্য হবে না: হাইকোর্ট

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 18, 2020 10:02 AM
Print Friendly and PDF

দুর্নীতির একটি মামলায় সাজাপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদের পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েও হারুন এমপি পদে থাকায় ওই রিট দায়ের করা হয়।

শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলায় গত বছরের ২১ অক্টোবর এমপি হারুনকে ৫ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার রায় দেন আদালত।

রায়ের ৬ দিন পর ২৮ অক্টোবর সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন এমপি হারুন অর রশিদ। একইসঙ্গে তিনি এ মামলায় জামিনও চান।

মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিন জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ।

মামলার বাদী হলেন পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিন জনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিন জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন।

শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেয়া হয়। এ মামলায় আরও দুজনকে সাজা দেয়া হয়েছে। তারা হলেন, ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ