শিরোনাম

| |

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 17, 2020 2:41 PM
Print Friendly and PDF

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (১৭আগষ্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপির সদস্যদের অভিযানে পরিত্যাক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মো: তাজমিলুর ইসলাম জানান, কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপি সদস্যরা আমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। বিজিবিও ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গী মোড়ানো ব্যাগ থেকে ১লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ