শিরোনাম

| |

বুকে সেফটিপিন ফুটিয়ে শোক দিবসে কালোব্যাজ ধারণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 15, 2020 3:08 PM
Print Friendly and PDF

বুকে সেফটিপিন ফুটিয়ে কালোব্যাজ ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রূপসা উপজেলার নৈহাটী কালীবাড়ি বাজারের চা বিক্রেতা আব্দুর রাজ্জাক খান।
তিনি খুলনার রূপসা উপজেলার নেহালপুর গ্রামের বাসিন্দা এবং নৈহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সকালে তিনি বুকের চামড়ায় সেফটিপিন ফুটিয়ে কালোব্যাজ ধারণ করে অনায়াসে দোকানদারি করছেন। তার এ ব্যাজ থাকবে দিনভর বলে তিনি জানিয়েছেন।
আব্দুর রাজ্জাক খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য অনেক ত্যাগ করেছেন। এমনকি সপরিবারে জীবনটাও উৎসর্গ করেছেন। তার প্রতি শ্রদ্ধাস্বরূপ আমার মতো একজন অতি সাধারণ মানুষের জীবন কিছুই না। দেশ ও জাতির প্রতি তার অসীম ভালোবাসার কারণে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমি এ ব্যাজ ধারণ করেছি। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী-সন্তানসহ সব শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ