শিরোনাম

| |

বরিশালে করোনা প্রতিরোধে ডিসি খায়রুল আলম এর উদ্যোগে মাক্স বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 28, 2020 9:55 AM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে মহামারি করোনা প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম নিজ অর্থায়নে মাস্ক বিতরন করেছেন।

মঙ্গলবার(২৮ জুলাই) সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ বাস টার্মিনালে সাধারন পথচারী,বাস চালক,অটোরিক্সা শ্রমিক,ছাত্র-ছাত্রী,ব্যবসায়ী,রিক্সা চালক ও পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরন করেন।

এ সময় ডিসি মোঃ খাইরুল আলম বলেন, (Mask is Must) বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার উপর তাগিদ দিতেই আজকের এই জনসচেতনতামুলক প্রচারনা।
বৈশ্বিক সংকট কোভিড-১৯ সংক্রমনের প্রাদুর্ভাব চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, মাইকিং, বাধ্যতামুলক সবখানে সাবান দিয়ে হাত পরিস্কার,জীবানুনাশক স্প্রে ব্যাবহার করার জন্য উদ্ধুদ্ধ করা হয়েছে।আমরা নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করে মাস্ক পরে নিজেদের দৈনন্দিন কাজ সম্পাদন করলে ভয়ঙ্কর এ মহামারীর বিস্তার থেকে রক্ষা পাব।

পরে নথুল্লাবাদ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রী হয়রানি বন্ধে মতবিনিময় করেছেন।এ সময় তিনি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে সাধারন যাত্রীদের সাথে কথা বলেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ