শিরোনাম

| |

বরিশালের মোবাইল কোড অভিযানে ক্ষতিকর জেলে মিশ্রিত ৩০ কেজি চিংড়ি ও কারেন্ট জাল জব্দ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 26, 2020 12:35 PM
Print Friendly and PDF

 

আজ ২৬ জুলাই রবিবার সকালের দিকে জেলা প্রশাসন মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে নগরীর পোর্ট রোড বাজার এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। অভিযান কালে বাজারে ৩০ কেজি নিষিদ্ধ জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয় এসময় কোন বিক্রেতাকে পাওয়া যায়নি। একই সময় নদীতে অভিযান চালিয়ে ৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার বরিশাল মোঃ আবু সাইদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাশসহ নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে অভিযান শেষে জব্দকৃত জাল এবং জেলীযুক্ত বিষাক্ত চিংড়ী ধ্বংস করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ