শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২০

চরমোনাইতে প্রবাসী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুলাই ২৫, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ
Print Friendly and PDF

জাহিদ সজীব:: বরিশাল সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড প্রবাসী সংগঠন’র পক্ষ থেকে আহবায়ক কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গরবী, অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গিলাতলী পশুরিকাঠি চরহোগলা ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন রকম অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় ত্রাণ সামগ্রী হাতে পেয়ে গরীব ও অসহায় মানুষগুলো আবেগে আপ্লুত হয় এবং এই ত্রাণ সামগ্রী বিতরণ করে সকলকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন।প্রবাসীদের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ চরহোগলা , গিলাতলী পশুরিকাঠি,প্রবাসীদের কে ধন্যবাদ জানান এবং এই কাজ অব্যাহত রাখার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার চরহোগলা স্কুল প্রাঙ্গনে ঈদ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন আহবায়ক কমিটির মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মোঃ লিমন সিকদার, মোঃ আরিফ সরদার, মোঃ মিন্টু গাজী।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন আমাদের এই উদ্যোগ এবং এই মানবতার কাজ অব্যাহত থাকবে আমরা যতটা সম্ভব আমাদের এতিম গ্রামের গরীব অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকব সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এসময় ৮নং ইউপি সদস্য মামুন হোসেন খান, ৯নং ইউপি সদস্যমোঃ তুহিন চৌধুরী, মোঃ এনায়েত সিকদার, সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, মোঃ হুমায়ুন কবির, পশুরীকাঠী, গিলাতলী, চরহোগলা, চরবদনা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ