শিরোনাম

| |

নগরীতে চোরাই গরু উদ্ধার ও আসামী গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 23, 2020 8:16 PM
Print Friendly and PDF

নগরীতে চোরাই গরু উদ্ধার ও আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ
এয়ারপোর্ট থানাধীণ উত্তর কড়াপুর ০৪(চার) টি গরু ও মাধবপাশা ইউপি’র চন্দ্রপাড়া ০৫(পাঁচ) টি গরু চুরির রহস্য উদঘাটন করেছে বিএমপি উত্তর বিভাগ ।
জানা যায় প্রাইভেট কারে ছাগল আর পিকাপে করে গরু চুরি করতেন ।

উক্ত আসামী গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার সংক্রান্তে উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয় বরিশালে ২৩ জুলাই ২০২০ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ খাইরুল আলম’র সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

গত ১৯/০৬/২০২০খ্রঃ রাতে উত্তর কড়াপুর সাকিনস্থ জনৈক জাকির হোসেন শাকিল এর ০৪(চার)টি গরু গোয়াল ঘর চুরি হয়।

উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলা রুজু হইলে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই/দিপায়ন বড়াল ও গত ইং ২৬/০৬/২০২০খ্রিঃ রাতে মাধবপাশা ইউপি’র চন্দ্রপাড়া সাকিনস্থ জনৈক দীলিপ কুমার মন্ডল এর ০৫(পাঁচ) টি গরু তাহার গোয়াল ঘর হইতে চুরি হইলে তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই/মোঃ রায়হানুর রহমানকে নিয়োজিত করা হয়।

মামলা ০২টি তদন্তকালে জনাব মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), বিএমপি’র নির্দেশক্রমে, জনাব মোঃ জাকারিয়া রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর), বিএমপি, বরিশাল এর নেতৃত্বে এবং জনাব নাসরিন জাহান, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন), জনাব এস.এম.জাহিদ-বিন-আলম, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি সহ অত্র মামলা তদন্তকারী কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম ও বুদ্ধিভিত্তিক অভিযান পরিচালনায় আসামী সনাক্ত করেন।

পরবর্তীতে আসামী সুমন প্যাদা ওরফে একিন(৩৭), পিতা-আঃ কাদের প্যাদা, সাং-বেতিপাড়া, ছোট বগী, থানা-তালতলী, জেলা-বরগুনাকে গ্রেফতার করতে সক্ষম হন।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ করে আসামীর দেওয়া তথ্যমতে আসামী মোঃ শাহআলম আকন(৩৫), পিতা-মৃত খাঞ্জে আলী আকন, সাং-পরীরখাল, বালিয়াতলী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনাকে গ্রেফতার করিতে সক্ষম হন।

উক্ত আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে চুরির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার ও একটি পিকআপ গাড়ি জব্দ করেন।

উল্লেখিত আসামীদ্বয় সহ অভিযান পরিচালনায় ঝালকাঠী জেলা কাঠালিয়া থানাধীন পশ্চিম আউরা হইতে চোরাই যাওয়া ০৫(পাঁচ) টি গরু উদ্ধার পূর্বক ঘটনার সাথে জড়িত থাকা আসামী মোঃ ইমরান হাওলাদার(২২), পিতা-হাবিব হাওলাদার, সাং-পশ্চিম আউরা, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠীকে গ্রেফতার করেন।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামী এবং মূল হোতাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ