শিরোনাম
ঢাকা থেকে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে রংপুরে আসবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত করতে তিনি আসছেন।
পরে বিকাল ৪ টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান ১৪ জুলাই শীর্ষ নেতৃবৃন্দসহ তিনি বিমান যোগে ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে আসবেন। বেলা সাড়ে ১০টায় গোলাম মোহাম্মদ কাদের পল্লী নিবাসে উপস্থিত হয়ে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতে অংশ নেবেন।
ঢাকায় ফিরে তিনি বিকাল সাড়ে ৪টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অংশ নেবেন।