শিরোনাম

| |

যমুনা গ্রুপ চেয়ারম্যানের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2020 3:36 PM
Print Friendly and PDF

দেশ বরেণ্য শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার এক শোক বার্তায় নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের অর্থনৈতিক উন্নতিতে নুরুল ইসলামের অবদান অপরিসীম। বাংলাদেশের শিল্প বিকাশে নুরুল ইসলামের কৃতিত্ব স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সফল মানুষ। তিনি শিল্প বিকাশের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনে কৃতিত্ব রেখেছেন, পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাংলাদেশের শিল্প বিকাশে যে কীর্তি গড়েছেন তা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। নুরুল ইসলাম দেশের গণমাধ্যমের বিকাশে অতুলনীয় অবদান রেখেছেন। দৈনিক যুগান্তরের মতো পাঠক নন্দিত পত্রিকা এবং বিশ্বমানের স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা করে তার রুচি ও যোগ্যতার পরিচয় দিয়েছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম মানুষের কল্যাণে অসীম ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘ দিন বেঁচে থাকবেন তার সৃষ্টি ও কর্মের মাঝে।

এছাড়া যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ