শিরোনাম

| |

অপরাধ লুকাতে তারা দলের আলখেল্লা পরে: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2020 3:30 PM
Print Friendly and PDF

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি, দেবেও না। অপরাধীর কোনো দল নেই। অপরাধ লুকাতে তারা দলের আলখেল্লা পরে।
কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের রক্ষা করতে পারে না। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার সবসময় কঠোর অবস্থানে। এসব অপরাধীদের পাকড়াও অভিযান শেখ হাসিনা সরকার নিজ উদ্যোগেই নিয়েছে।

রোববার দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্য খাত এবং অন্যান্য খাতে দুর্নীতি ও অনিয়মকারীদের সাবধান করে দিয়ে বলছি, কেউ ছাড় পাবেন না।

দুর্নীতি যেখানেই হবে, সেখানেই তদন্ত করে ব্যবস্থা গ্রহণের স্বাধীনতা দুদকের রয়েছে। এমনকি আমার নিজের মন্ত্রণালয়েও যেকোনো দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে দুদকের প্রতি কোনো বাধা নেই।

‘জনগণের জীবন-জীবিকার দায়িত্ব সরকার পালন করছে না’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি প্রশ্ন রাখতে চাই- জীবন-জীবিকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল তখন আপনারা সমালোচনা করেছিলেন কেন?

লকডাউনের জন্য চাপ তৈরি করে এখন তিনি জনগণের জীবন-জীবিকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবলস্ট্যান্ড ইতোমধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারের অবহেলা আর অজ্ঞতার কারণে নাকি পরিস্থিতি এমন হয়েছে।

আমি জানতে চাই, করোনাভাইরাসের মহামারীতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমশিম খায়নি? সংকট মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা তো বলেছিলেন, রাস্তায়-রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে! কিন্তু সেটি হয়নি বলেই কি আপনাদের গাত্রদাহ? সরকার সীমাবদ্ধতা সত্ত্বেও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কাজ করছে। আপনারা বিষোদ্গার ছাড়া এ সংকটে কী করেছেন? সরকারকে কি সহযোগিতা দিয়েছেন জনকল্যাণে? এ সময় বিএনপি দুর্নীতির লালন, সৃজন, সংক্রমণ ও বিকাশ ছাড়া আর কিছুই করতে পারেনি বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, যাদের সময় দেশ দুর্নীতির অতলে ছিল, দুর্নীতিবাজদের ছিল অভয়ারণ্য; যারা নিজেদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বিলুপ্ত করে দুর্নীতিবাজদের দলের নেতৃত্বে এনেছেন, আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন, যারা ক্ষমতায় থাকতে কখনই দুর্নীতির বিচার করেনি- তাদের মুখে দুর্নীতির কথা ‘ভূতের মুখে রাম নাম।’
করোনা পরীক্ষায় বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও জিকেজির প্রতারণা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, করোনা পরীক্ষায় সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে। বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন করেছে। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। সরকার ত্রিমুখী চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, একদিকে করোনাভাইরাসের পরিস্থিতি অপরদিকে বন্যা। তার পাশাপাশি কোরবানির পশুর হাট।
ত্রিমুখী চ্যালেঞ্জ নিয়ে সরকার জনমানুষের জন্য কাজ করছে। জীবন-জীবিকার পাশাপাশি মানুষের সুরক্ষায় গ্রহণ করছে নানামুখী পদক্ষেপ। প্রতিদিন অসহায় কর্মহীন মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার ছবি আসছে পত্রিকার পাতায়। জাতীয় জীবনে এমন চ্যালেঞ্জিং সময়ে আমাদের প্রয়োজন পারস্পরিক শেয়ারিং এবং কেয়ারিং। আমরা একে অপরের প্রতি সহমর্মী হলে প্রতিবেশীর প্রতি আন্তরিক হলে নিশ্চয়ই অমানিশার আঁধার কেটে যাবে।

অনলাইনে কোরবানির পশু কেনাকাটায় বিশেষ নজরদারির পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এক্ষেত্রে যেহেতু কেনা-বেচায় বড় আকারের লেনদেনের বিষয়টি জড়িত, তাই মনিটরিং করতে হবে, যাতে ক্রেতা বা বিক্রেতা কোনোভাবেই প্রতারণার শিকার না হন। অনলাইনে বাজার বিশ্বাস ও আস্থার ওপর নির্ভরশীল। সেই কারণে বেচা-কেনা সহজতর এবং ক্রেতা-বিক্রেতাবান্ধব করতে হবে। লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।শেখ হাসিনা সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি, দেবেও না * রাস্তায়-রাস্তায় মানুষ মরে পড়ে থাকেনি বলেই কি বিএনপির গাত্রদাহ?

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ