শিরোনাম

| |

চমেকে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৮

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2020 3:31 PM
Print Friendly and PDF

আধিপত্য বিস্তার কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আজ সকালে নওফেল ও চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম স্বাস্থ্যসামগ্রী দিতে চট্টগ্রাম মেডিকেলে যান। তার কর্মসূচি শেষ করে ক্যাম্পাস ছাড়ার পরই এ সংঘর্ষ বেধে যায়।

এতে আহত হন ৫৮তম ব্যাচের খোরশেদ বিন মেহেদি ও ইমন শিকদার, ৬০তম ব্যাচের অভিজিত দাস, ফরহাদুল ইসলাম, হোজাইফা বিন কবির, কনব দেবনাথ এবং ৬১তমের সাজেদুল ও মিনহাজ।

আহতরা মেডিকেলে চিকিৎসাধীন। তারা সবাই নওফেল অনুসারী।

সংঘর্ষের পর মেডিকেল কলেজের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একপক্ষ মেডিকেল গোলচত্বরে, আরেক পক্ষ মেডিকেল কলেজের বাইরে অবস্থান করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ