শিরোনাম

| |

সংকটে তরুণরাই আগে মানুষের পাশে দাঁড়ায়: আ’লীগের ওয়েবিনারে বক্তারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 9, 2020 12:54 PM
Print Friendly and PDF

যুগে যুগে সংকটকালে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে বর্তমান করোনা সংকটকালে অসহায়, দুস্থ মানুষের পাশে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে আমাদের তরুণ সমাজ। করোনা সংকটের শুরু থেকেই তরুণরা মানুষের সেবায় এগিয়ে এসেছে। হাত বাড়িয়ে দিয়েছে যার যার অবস্থান থেকে। সরকারের তরুণ সংসদ সদস্য, দলের তরুণ নেতা- এ সংকট থেকে উত্তরণের সংগ্রামে কেউ পিছিয়ে নেই।

মঙ্গলবার রাতে ‘করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’র ১০ম পর্বে বক্তারা এ কথা বলেন। এবারের পর্বের বিষয় ছিল, ‘করোনা সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা।’ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার হয়। এছাড়া দৈনিক যুগান্তরসহ আরও কয়েকটি গণমাধ্যমে ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এবারে পর্বে আলোচক হিসেবে ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, চট্টগ্রামের নারী সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মেডিকেল কলেজের কোভিড বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ, মিশন সেভ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান কাদির এবং চ্যানেল ২৪-এর রিপোর্টার সাংবাদিক জিনিয়া কবির সূচনা।

একেএম এনামুল হক শামীম বলেন, যুগে যুগে সংকটকালে সব সময় তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে বর্তমান করোনা সংকটকালে অসহায়, দুস্থ মানুষের পাশে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে আমাদের তরুণ সমাজ। আমাদের তরুণরা হাওরাঞ্চলসহ বন্যা কবলিত সব এলাকায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। করোনা সংকটের সময়ে আম্পানের হামলাও আমরা মোকাবেলা করেছি। ১৯৯৮ সালের বন্যা মোকাবেলায় তরুণদের বিশাল ভূমিকা ছিল।

খাদিজাতুল আনোয়ার সনি বলেন, বাংলাদেশের জন্মলগ্নের আগ থেকেই যে কোনো সংকটে তরুণরাই সবার আগে এগিয়ে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনাকালে জনসচেতনতা তৈরিতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। তরুণরাই বাংলাদেশের শক্তি ও ভবিষৎ।

সায়েম খান বলেন, আওয়ামী লীগ তারুণ্যের সংস্কৃতিকে ধারণ করে। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কমিটিতে তরুণদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। করোনায় নেতাকর্মীরা মৃত্যুভয় উপেক্ষা করে অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ বলেন, সরকার যেভাবে এ মহামারী মোকাবেলা করেছে তার প্রশংসা করছি।

আল নাহিয়ান খান জয় বলেন, করোনায় ছাত্রলীগ নেতাকর্মীরা প্রথম থেকে সারা দেশে কাজ করছে। শিক্ষার্থীদের বাড়ি ভাড়া বিষয়ে স্বেচ্ছাসেবক টিক গঠন করে বাড়ির মালিকদের বুঝিয়ে সমস্যার সমাধান করছি। কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। করোনায় কোনো ব্যক্তি মারা গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা জানাজা ও দাফন কাজ করছেন। ‘হ্যালো ছাত্রলীগ’ অ্যাপসের মাধ্যমে সারা দেশে পরিচয় গোপন রেখে খাবার পৌঁছে দিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও পাশে আছি।

ইমরান কাদির বলেন, করোনায় প্রথমে ৫টি এলাকায় ২ হাজার রিকশাচালককে খাবার দেই। সরকারের সহযোগিতায় প্রায় ২ কোটি টাকা ফান্ড রেইজ করেছি। সাকিব আল হাসান যুক্ত হওয়ার পর আমরা ১২১টি প্রতিষ্ঠানের সঙ্গে কানেক্ট হয়ে কাজ করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ