শিরোনাম

| |

করোনায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 6, 2020 10:08 AM
Print Friendly and PDF

কোভিড ১৯-এ সংক্রমিত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার।

রোববার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক শোকবার্তায় অধ্যাপক নুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ, সাবেক আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন এবং সেখান থেকেই অবসরে যান তিনি। অবসরের পর ইব্রাহিম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, ইব্রাহিম মেডিতেল কলেজের অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ