শিরোনাম

| |

বিএনপি লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে প্রত্যাখ্যাত: কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 6, 2020 10:00 AM
Print Friendly and PDF

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন। বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত। তাদের কথা শুনে মনে হয় পূর্ণিমার রাতেও বিএনপি অমবস্যার অন্ধকার দেখতে পায়।

ওবায়দুল কাদের আজ সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন। করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং এই করোনাকালেও তারা আজগবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।

যশোর ও বগুড়ার উপ-নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোন হাত নেই। করোনাকালেও সাংবিধানিক বাধ্যবাদকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দিনদিন সরকার সুরক্ষা সামগ্রীর পরিমাণ বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে বলেন, সরকারের সমন্বিত ও দক্ষতার করণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ