শিরোনাম
স্টাফ রিপোর্টার :: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী রানা শরিফের অত্যাচারে অতিষ্ঠ। রানা শরিফ(২৮) নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত কাগাশুরা এলাকায় সুদ ব্যাবসা , চাঁদাবাজি ও নানা রকমের অপকর্ম করে আসছেন।
চলতি মাসের ২৫ তারিখে অনুমানিক রাত সাড়ে ৮ টায় দিকে সমবায় সমিতির মালিক মনিরুল ইসলাস(৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে রানা শরিফ, তার খালু জয়নাল(৩৫) ও তার চাচাতো ভাই মাসুম(৩৫) মোটা অংকের চাঁদা দাবি করে।
মনিরুল ইসলাস চাঁদা না দিতে চাইলে রানা শরিফ, জয়নাল ও মাসুম মনিরুল ইসলামের উপর হামলা করার চেষ্টা করেন। মনিরুল ইসলাম এর ডাক- চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরবর্তীতে মনিরুল ইসলাম ও তার স্বজন মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নাটকীয় ভাবে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন নাগরিক জানান, রানা একজন সুদ ব্যাবসায়ী, আমরা এলাকাবাসী রানার অপকর্মে বিষয়ে কিছু বললেই সে তাদের উপর হামলা করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।
তাই এলাকার সাধারন মানুষ রানার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। আমি রানার অত্যাচার থেকে মুক্তি পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে মনিরুল ইসলাম জানান আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার জন্য আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে।
এবিষয়ে বিস্তারিত জানতে রানা শরীফের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও সংযোগ পাওয়া
যায়নি।