শিরোনাম

| |

বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 25, 2020 4:52 PM
Print Friendly and PDF

‘সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে’– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনানির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ সকালে রাজধানীর সংসদ ভবনে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

বক্তৃতা বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দূরে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সমন্বয়ের কথা বলেন– তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর কোথাও কি এমন নজির আছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসাসেবা দেয়া রাজনীতিবিদদের কাজ নয়, যাদের দরকার, সেসব বিশেষজ্ঞকে নিয়ে কমিটি করা হয়েছে, তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ