শিরোনাম
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১০টায় নেতৃবৃন্দ সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও ‘৭৫ সালের ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।