শিরোনাম

| |

‘স্বাস্থ্যবিভাগের কোনো কোনো কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে’

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 19, 2020 9:08 AM
Print Friendly and PDF

স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে। এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে তাদের বিরত থাকার অনুরোধ জানান তিনি।

ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

করোনার এই সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ-জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

তিনি এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর, সংকটে দৃঢ় আস্থা শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন।

ওবায়দুল কাদের বলেন, জোনভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পর পরই দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়।

যেসব এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৃঢ় কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠব ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ