শিরোনাম

২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৫৫

বিয়ের আসরেই বরের ৩ মাসের কারাদণ্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ১৬, ২০২০ ১১:২১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

বিয়ের আসরে বরকে ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর সদর উপজেলা ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ জুন) দুপুর ২ টার দিকে সাভার উপজেলার হেলাল উদ্দিনের সৌদি প্রবাসী ছেলে আমীর হামজার (২১) সাথে ফরিদপুর উপজেলা চাঁদপুর গ্রামের এক নাবালিকার বিয়ের প্রস্তুতি চলছিল। বাল্য বিয়ের খবরটি পান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। পরে তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. সজীব ঘটনাস্থলে উপস্থিত হন। তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় নবম শ্রেণির অপ্রাপ্তবয়স্ক ছাত্রীটি।

এ সময়ে মেয়ের নানা আতিয়ার (৬৫) কে ২০ হাজার টাকা জরিমানা ও বর আমীর হামজা (২১) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসক অতুল সরকার জানান বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 24, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 12:04 pm
Asr 4:28 pm
Maghrib 6:14 pm
Isha 7:25 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ