শিরোনাম
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চর বুখাইনগর গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদার এর পঞ্চম তম ছেলে, চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান কৃতি সন্তান ,বিশিষ্ট রাজনীতিবিদ কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফেড়ারেশনের সাংগঠনিক সম্পাদক, তুষার রহমান সাবু ,আজ ১৫-০৬-২০২০ইং তারিখ বিকেলে পাঁচটায় দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন, তুষার রহমান সাবু, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাব্বির হোসেন গিয়াসের পঞ্চম তম বড় ভাই ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক। এছাড়াও তার মৃত্যুতে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে এরপর তার দ্বিতীয় জানাজা নামাজ আগামীকাল ১৬-০৬-২০২০ ইং তারিখ সকাল আটটায় তার নিজ এলাকায় চর বুখাইনগরে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।