শিরোনাম

২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ১১, ২০২০ ১:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা। চলতি অর্থবছরে বেড়েছিল ৩ হাজার ২শ টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা। চলতি বছর যা ছিল ৮ হাজার ৯৯০ টাকা।

এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা।
বাজেটে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ১ শতাংশ। প্রতিযোগী দেশগুলোতে তা ২৫ শতাংশের উপরে।
অন্যদিকে চলতি বছরে দেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৯০৯ ডলার।

প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ হিসাবে বাজেটে ব্যয় হচ্ছে আয়ের ২২ শতাংশেরও কম। পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় যা একেবারেই সামান্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৯ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু বরাদ্দ ৩৫ হাজার ১২৬ টাকা। কিন্তু চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু বরাদ্দ ছিল ৩২ হাজার ৩৫৫ টাকা। তবে সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা।
চলতি বছর মাথা পিছু ঘাটতি ছিল ৮ হাজার ৯৯০ টাকা। এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। এছাড়া মাথা পিছু বার্ষিক উন্নয়ন বরাদ্দ কর্মসূচীর বরাদ্দ ১২ হাজার ৬৮৬ টাকা। চলতি অর্থবছর যা ছিল ১২ হাজার ৩৩৬ টাকা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 23, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 12:04 pm
Asr 4:28 pm
Maghrib 6:14 pm
Isha 7:25 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ