শিরোনাম

২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৪৫

বিজিবির অভিযানে ২২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ১, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ
Print Friendly and PDF

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২২ কোটি ৬৯ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩ হাজার ৯৩৩ বোতল ফেনসিডিল, ১ হাজার ৬৪৬ বোতল বিদেশি মদ, ৪৪২ ক্যান বিয়ার, ১ হাজার ২৮৭ কেজি গাঁজা, ১ কেজি ৩৮৩ গ্রাম হেরোইন, ৩ হাজার ৬৭টি উত্তেজক ইনজেকশন, ৩ হাজার ৬৩৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৫৭ হাজার ৯৩০টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫ হাজার ৫২০টি কসমেটিক্স সামগ্রী, ৭০০টি ইমিটেশন গহনা, ৭৪টি শাড়ি, ১৩০টি তৈরি পোশাক, ৪২ মিটার থান কাপড়, ২৪টি থ্রিপিস/শার্টপিস ২৬৬ ঘনফুট কাঠ, ১৭৫ কেজি চা পাতা, ৬ হাজার কেজি কয়লা, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩টি পিকআপ, ২টি ট্রাক, ১২টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭০টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বন্দুক, ১টি পাইপ গান এবং ৩ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১ জন বাংলাদেশী নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 28, 2026
Fajr 4:40 am
Sunrise 5:52 am
Zuhr 12:03 pm
Asr 4:28 pm
Maghrib 6:15 pm
Isha 7:27 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ