শিরোনাম

২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৪

সাড়ে ৪ হাজারেরও বেশি পুলিশ করোনায় আক্রান্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ২৯, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাড়ে ৪ হাজারেরও বেশি পুলিশ সদস্য ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন পুলিশ সদস্য।
আজ শুক্রবার (২৯ মে) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৫৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাহিনীটির ১৫ সদস্য।

তবে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশিরভাগই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ প্রধান বেনজীর আহমেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলা হয়, তার ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করায় সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনি নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানীতে একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুই হাসপাতালে ২৫০ করে মোট ৫০০ বিছানা রয়েছে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 23, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 12:04 pm
Asr 4:28 pm
Maghrib 6:14 pm
Isha 7:25 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ