শিরোনাম

| |

বরিশালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2020 7:13 PM
Print Friendly and PDF

বরিশালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে মন্ত্রীপরিষদ বিভাগ এর আয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে, দিনব্যাপি জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (সমন্বয়) মন্ত্রীপরিষদ বিভাগ ড. শাহনাজ আরেফিন এনডিসি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ জাকারিয়া, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ মোহাম্মদ খালেদ হোসেন, উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ মোসাম্মৎ সুরাইয়া বেগম, উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ মোঃ শহিদুল ইসলামসহ বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে যথারীতি দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ