শিরোনাম

| |

মাছ কেনার আগে সতর্ক থাকুন নয়টি বিষয়ে!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2020 6:58 AM
Print Friendly and PDF

নিত্যদিনের আহারে বাঙালিদের মাছ ছাড়া চলেই না। তাইতো মাছ কিনতে প্রতিদিন বাজারে কিংবা সুপার শপে ভিড় জমায় কম-বেশি সবাই। কেউ কেউ আবার একসঙ্গে পুরো সপ্তাহের মাছ কিনে নেন।

কখনো ভেবে দেখেছেন, আপনি মাছ কিনতে যেয়ে ঠকে গেলেন কি না? হ্যাঁ, ঠকেই যাচ্ছেন। কীভাবে? তাজা মাছের বদলে বাসি-পচা মাছ কিনে ব্যাগ ভরে বাসায় ফিরছেন। বিক্রেতারা আপনাকে পচা মাছ গছিয়ে দিচ্ছে অনায়াসেই।

তবে যতই ফরমালিন বা রঙ দেয়া হোক না কেন, টাটকা ও ওষুধ মুক্ত মাছ চিনে নেয়ার রয়েছে দারুণ কৌশল। এই ৯টি কৌশল প্রয়োগ করতে পারলে জীবনে আর কখনো মাছ কিনে ঠকতে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক সেগুলো-

> টাটকা মাছের চোখ সবসময় ঝকঝকে ও স্বচ্ছ দেখায়। দেখলেই মনে হবে মাছটি জীবন্ত। বেশি সময় পার হয়ে গেলে চোখ ঘোলাটে ও মৃত হয়ে আসে। ফরমালিনে মাছের মাংস পচে না ঠিকই, কিন্তু চোখের জীবন্ত ভাব নষ্ট হয়ে যায়। তাই চোখ দেখলেই চিনে নিতে পারবেন তাজা মাছ।

> টাটকা মাছ কখনো শক্ত কিংবা নরম হবে না। তাজা মাছ হবে “বাউন্সি”। আঙ্গুল দিয়ে চেপে যদি দেখেন মাছ একদম শক্ত, বুঝবেন যে সেটা ফ্রিজে রাখা ছিল। আর যদি আঙ্গুল ভেতরে দেবে যায়, তবে বুঝবেন মাছটি তাজা নয়। তাজা মাছে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিলে দেবে যাবে। কিন্তু আঙ্গুল সরিয়ে নিলেই জায়গাটা ঠিক হয়ে যাবে।

> মাছের কানকো দেখাটা টাটকা মাছ চেনার একটা ভালো উপায়। যদিও মাছের কানকোতে এখন রঙ মিশিয়ে রাখেন বিক্রেতারা। তাই শুধু কানকো দেখে মাছ কিনবেন না। জেনে রাখুন, টাটকা মাছের কানকো হবে তাজা রক্তের রঙের এবং পিচ্ছিল, স্লাইমি ভাব থাকবে।

> চোখ আর কানকো দেখার পর মাছের শরীর দেখুন। মাছের শরীর কি চকচকে আর উজ্জ্বল রূপালি রঙের? বিশেষ করে সুপারশপের মাছের গায়ে দেখবেন চকচকে রূপালি রঙের বদলে হলদে, লালচে বা অন্য রঙের আভা দেখা যায়। এতেই বুঝে নেবেন যে মাছটি অনেকদিনের পুরনো। তাজা মাছ চকচক করবে, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে চকচকে ভাব একেবারেই ম্লান হয়ে যাবে। তা সে যতই ফরমালিন দেয়া হোক না কেন।

> তাজা মাছের গন্ধ হবে জলের মত, সামুদ্রিক মাছ হলে সমুদ্রের মত। শসার গন্ধের সঙ্গেও মিল পেতে পারেন। যে মাছ থেকে বাজে গন্ধ আসবে, সেটা নিঃসন্দেহে তাজা মাছ নয়।

> চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু পদ্ধতি ভিন্ন। যদি চিংড়ী মাছের খোসা শক্ত আর ক্রিসপি থাকে, তাহলে মাছ তাজা। যদি খোসা নরম আর নেতিয়ে পড়া হয়, তাহলে মাছ ভালো নয়।

> সুপার শপের কেটে রাখা মাছ কিনতে চান? কাটা মাছের রঙ লক্ষ্য করুন। টাটকা মাছের মাংস হবে উজ্জ্বল রঙের। রঙ যত বিবর্ণ, মাছ তত পচা।

> বাজারে কেটে ভাগা দেয়া মাছ কিনবেন? ভালো করে লক্ষ্য করুন মাছের আশেপাশে কোন সাদা বা ফ্যাকাশে রঙের জল আছে কিনা। যদি থাকে, বুঝবেন মাছ ভালো নয়। টাটকা মাছের আশেপাশে স্বচ্ছ জল থাকবে।

> জিয়ল মাছ যেমন শিং, মাগুর, শোল ইত্যাদি কিনতে গেলেও সাবধান। আজকাল দোকানিরা মরা জিয়ল মাছকেও টাটকা বলে ধরিয়ে দেন। জিয়ল মাছ যদি ট্রের মধ্যে ছটফট করে তাহলে সেই মাছ কিনুন। আগে থেকে বের করে ট্রে-তে সাজিয়ে রাখা মাছ নয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ