শিরোনাম

| |

আট বছরের শিশু ছাত্রীকে ধর্ষন, বরিশালের মাদ্রাসা শিক্ষক কারাগারে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 28, 2026 1:17 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে আট বছর বয়সী এক নূরানী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার (২৩ জুন) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কড়াপুর এলাকার নুরিয়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোঃ মুস্তাকিম বিল্লাহ ওই মাদ্রাসার শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ জুন) সাড়ে ১১ টার দিকে মাদ্রাসার শিক্ষকদের ব্যবহৃত প্রসাবখানার ভেতরে শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত মোঃ মুস্তাকিম বিল্লাহ। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বাবা-মাকে জানান। এ ঘটনায় ২৩ জুন ভুক্তভোগী ছাত্রীর মা মোসাঃ রুবিনা আক্তার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দিনই পুলিশ অভিযুক্ত শিক্ষক মোঃ মুস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ