শিরোনাম

| |

লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 27, 2026 10:18 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার সুন্দর প্রস্তুতি গ্রহণ, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাক্সিক্ষত সাফল্য কামনা করেন বক্তারা।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মতিন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুমন, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ