শিরোনাম

| |

চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও মোবাইল লুট।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 22, 2026 8:27 AM
Print Friendly and PDF

রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ::: চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী “পাতারহাট পরিবহন” মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা প্রথমে জেলে সেজে ট্রলারে ওঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের লোকজনকে মারধর করে নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
জানা যায়, শাহজাহান মাঝির মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাট বন্দর এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদ উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল বলে জানান ব্যবসায়ীরা। তবে ডাকাতরা কোনো মালামাল না নিয়ে শুধু নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নৌপথে ব্যবসায়ী ও ট্রলারচালকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ