শিরোনাম

| |

কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 19, 2026 4:39 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ::

পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মো. মুকুল খান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার আন্ধারমানিক নদীর ওপর নির্মিত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের আটটাকি গ্রামের মো. সোবাহান খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
#####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
১৯/০৫/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ