শিরোনাম
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:: সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর মহিপুর মৎসকন্দরে কঠোর অবস্থান নিয়েছে কোস্ট গার্ড। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে, যা পরে এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জানা গেছে, সামুদ্রিক মৎস্যের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ৫ মে (মঙ্গলবার) দিবাগত রাত ২টার দিকে মহিপুর থানার হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুইটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
পরে জব্দকৃত মাছ কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
তারিখ ০৫/০৫/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০