শিরোনাম

| |

কলাপাড়ায় পৃথক স্থান থেকে ৬ ফুট দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্তের প্রস্তুতি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 5, 2026 3:06 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ এবং প্রায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা। উদ্ধারকৃত সাপ দুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ির আঙিনায় জালে পেঁচানো অবস্থায় একটি বড় আকারের দাঁড়াশ সাপ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সংগঠনের হটলাইনে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন সদস্যরা।
একইদিন সকালে উপজেলার পশ্চিম সেনাতলা গ্রামের বাসিন্দা মাসুদ মোল্লার বাড়ি থেকেও একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। বসতঘরের আশপাশে সাপটি দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পরে খবর পেয়ে সংগঠনের সদস্যরা গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর সকাল ১১টার দিকে সাপ দুটি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। সাপ দুটি দেখতে ওই সময় প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। এটি মূলত ইঁদুরসহ ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, কালনাগিনী সাপটি আকারে ছোট হলেও এটি মৃদু বিষধর। তবে সাধারণত এ ধরনের সাপ মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে।
এ বিষয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “হটলাইনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করি। উদ্ধারকালে কিছুটা আঘাত পাওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, অনেক সময় মানুষ অজ্ঞতার কারণে নির্বিষ সাপকেও মেরে ফেলে। এতে পরিবেশের ক্ষতি হয়। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে আমাদের মতো প্রশিক্ষিত দলের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে সাপ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে এ ধরনের উদ্ধার কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলছে।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
০৫/০৫/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ