শিরোনাম

| |

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 4, 2026 9:40 PM
Print Friendly and PDF

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের এক স্টাফ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-লেবুখালী-ঢাকা মহাসড়কের বাউফল উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের স্টাফ বাবুর (২০) বাড়ি বাউফলের বগা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস আফসার গ্যারেজ এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের বাবু নিহত হন। বাসটিতে ২৫ জন যাত্রীর মধ্যে আরও ১০ জন দুর্ঘটনায় আহত হয়েছেন।
আহতদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বাসে ২০-২৫ জনের মতো যাত্রী ছিল। বাসের এক স্টাফ নিহত হয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ