শিরোনাম

| |

বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার:

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 3, 2026 11:14 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদ ::বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তার নাম জাহিদা বেগম (২০)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরীর কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা-বরিশালগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-৩ নম্বর আসনে বসা জাহিদা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জাহিদা বেগম টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতা মো. তাহের এবং মাতা মৃত অজিবা বেগম। পুলিশ জানিয়েছে, ক্যাম্প সংক্রান্ত এমআরসি ও প্রোগ্রেস নম্বরের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
পুলিশের দাবি, আটক নারী দীর্ঘদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিএমপি এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে মূল হোতাদের আইনের আওতায় আনা জরুরি। তারা মনে করেন, কেবল বাহক পর্যায়ে গ্রেপ্তার নয়, বরং পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলতে না পারলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ কঠিন হবে।
বরিশাল পুলিশের এই অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ