শিরোনাম

| |

শাট ডাউনে  ববির একাডেমিক কার্যক্রম বন্ধ  , ডিনদের সাথে আলোচনায় কিছুটা আশার সঞ্চয়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 30, 2026 4:28 PM
Print Friendly and PDF

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎‎‎ :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শিক্ষকদের পদোন্নতি দাবিতে ঘোষিত চলমান শাট ডাউনের কারনে স্থবির হয়ে পড়েছে ববির একাডেমিক কার্যক্রম।সময়মতো ক্লাস ও পরিক্ষা না হওয়ার আশঙ্কা থেকে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।এমতাবস্থায় এরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়টির অনুষদের ডিনদের সাথে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ও বরিশাল বিভাগীয় কমিশনার।‎‎‎৩০ ই এপ্রিল (বৃহস্পতিবার) এ মিটিং টি অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে উক্ত মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।‎‎‎এ সম্পর্কে জানতে চাইলে জীব বিজ্ঞন অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন,তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন।এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবিবারের মধ্যে বসে,আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।‎‎‎ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন,চলমান বিষয় নিয়ে আজকে বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় এর সাথে ডিনদের মিটিং ছিলো সেখানে ছয় অনুষদের ছয়জন ডিনের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন।তারা(বিভাগীয় কমিশনার ও ভিসি)আমাদের দাবির কিছু বিষয়ে আমাদের সাথে একমত পোষন করছেন এবং তারা বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষকদের এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব কর্মকর্তা- কর্মচারীদের জন্যও বোর্ড বসানো হবে।এ ছাড়াও তারা আমাদের ক্লাস এবং পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানান।‎‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম বলেন,আমরা আজকে বিভাগীয় কমিশনার এর উপস্থিতিতে ডিনদের সাথে মিটিং করেছি।মিটিং তাদের দাবিগুলো শুনেছে এবং আইন অনুযায়ী শিক্ষকরা যতটুকু পাবে তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।আমি এ বিষয়ে কাগজপত্র প্রস্তত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবো,তিনিও বিষয়টি যাচাই বাছাই করবেন এবং আমরা শীগ্রই একটি সিন্ডিকেট মিটিং ডেকে বিষয়টি সমাধান করবো।আমি তাদের ক্লাস ও পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারা(ডিনরা) আমাদের জানিয়েছে তারা রবিবারের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ