শিরোনাম

| |

চালু হচ্ছে ১০ বছর ধরে অচল থাকা বরিশালের একমাত্র শিশু হাসপাতাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 29, 2026 7:31 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::বরিশালসহ বিভাগে শিশু হাম রোগীর সংখ্যা কমানোর পাশাপাশি প্রাদুর্ভাব ঠেকাতে বরিশালের একমাত্র শিশু হাসপাতালটি চালুর নির্দেশ দিয়েছে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। নগরীর আমানতগঞ্জে শিশুদের জন্য ২০১৭ সালে নির্মিত হয় ২৫০ বেডের এই শিশু হাসপাতালটি।
বুধবার আকস্মিকভাবে হাসপাতালটি পরির্দশনে যান বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার। ভবনসহ ভিতরের নানা অবকাঠামো রেডি হলেও বিদুৎ সাবস্টেশন না থাকায় চালু না হয়ে পড়ে থাকা হাসপাতালের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন তিনি। সে সময় অক্সিজেনসহ সকল ইলেকট্রনিক্স সংযোগগুলো সচলের নিশ্চয়তা যাচাই করেন।
একইসাথে হাম রোগীদের আইসলিউশন করার জন্য আগামী ১ সপ্তাহের মধ্যে এখানে শিশুদের চিকিৎসার ব্যাবস্থা করতে নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি নির্মান প্রতিষ্ঠান পিডাব্লিউডিকে দ্রুত বিদুৎ সংযোগ স্থাপন, অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনকে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশনা দেন।
অপরদিকে যাতে আগামী সপ্তাহেই এই ভবনে চিকিৎসা সেবা চালু করতে পারে সে লক্ষ্যে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে কাজ শুরু করেছেন পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন, সিভিল সার্জন ড.এস এম মঞ্জুর ই-ইলাহী সহ প্রশাসনের একাধিক কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ