শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামের প্রকাশ্য মদদে এ সব অনিয়ম হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী অভিভাবকদের। তারা এ বিষয়ে প্রতিবাদ করেও কোন প্রতিকার পাননি বলে জানান।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের সন্তানরা জিলা স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সেখানে বিশেষ সুবিধার বিনিময়ে প্রধান শিক্ষক নুরুল ইসলামের তৎপরতায় অনিয়ম হচ্ছে। ১১১, ১১২ ও ১১৩ নং কক্ষে দেওয়া শিক্ষার্থীদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নকল করার সুযোগ, দেখাদেখির সুযোগ এবং শিক্ষকদের গার্ড দেওয়াকে সিথিল করা হয়েছে। অথচ অন্যান্য রুমে নিয়মানুযায়ী কড়াকড়ি করা হয়েছে। এতে কষ্ট করে পড়াশোনা করা মেধাবীরা ধরাশায়ী হবে অবৈধ সুবিধা পাওয়া ওসব শিক্ষার্থীদের কাছে। ফলে মেধার যথাযথ মূল্যায়ন ব্যাহত হতে পারে।