শিরোনাম
রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::গত ৩ মার্চ ২০২৬ইং সালে “মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট” নামক সংগঠনের আত্মপ্রকাশ করেন।
আত্মপ্রকাশের প্রায় দেড়,দুই মাসের মধ্যেই সংগঠন ও কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দ।
গতকাল ২৫ এপ্রিল ঐ কমিটির সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গত ০৩ মার্চ ২০২৬ ইং তারিখে কমিটি গঠিত হয়েছিল তা সফলতা অর্জন না করায় এই বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়।
২৫ এপ্রিল ২০২৬ ইং তারিখের পর হইতে এই সংগঠনের নামে কোনো প্রকার কার্যক্রম বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করা সম্পূর্ণভাবে অবৈধ বলিয়া গণ্য হবে। উক্ত সংগঠনের নামে কেহ কোনো প্রকার অনৈতিক বা বেআইনি কাজে জড়িত থাকলে তার দায়ভার মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বহন করবে না।
২৫ এপ্রিল ২০২৬ ইং শনিবার সকালে সংগঠনের সংখ্যাগরিষ্ট সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভায় সম্মিলিত সাংবাদিক জোট নামে সংগঠন ও কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।