শিরোনাম

| |

চুরি করার সময় যুবদল নেতা আটক গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ..

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 26, 2026 7:42 PM
Print Friendly and PDF

বানারীপাড়া প্রতিনীধি::বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির সময় খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) সকালে হাটের দিন জনাকীর্ণ চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে।
খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠী ইউনিয়নের
৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার জানান, রবিবার সকাল নয়টার দিকে চৌমোহনা বাজারের মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মন্ডলের পকেটে কৌশলে হাত দিয়ে টাকা চুরির চেষ্টা করে যুবদল নেতা খোকন।
এসময় টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেঁপে ধরে অনিল মন্ডল ডাকচিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন ছুটে এসে হাতেনাতে তাকে ধরে ফেলে।
পরে উত্তেজিত লোকজন খোকনকে রশি দিয়ে পিঠমোড়া করে হাত বেঁধে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করার জন্য গ্রামপুলিশের জিম্মায় দেওয়া হয়।
গ্রামপুলিশ সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ওই পকেটমারের বিরুদ্ধে কেউ বাদি হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দের সম্মতিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ