শিরোনাম

| |

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 26, 2026 4:39 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ::কুয়াকাটা খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ দীর্ঘদিন ধরে যক্ষাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকার শ্যামলী এলাকায় অবস্থিত অ্যালায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
পর্যটন ব্যবসায়ী হিসেবে কলিম মাহমুদ কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার অকাল মৃত্যুতে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটন খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছোট-বড় সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার বন্যা নেমে আসে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পর্যটন নগরী কুয়াকাটা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ