শিরোনাম

| |

মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, মাদক-সন্ত্রাসমুক্ত উজিরপুর গড়ার অঙ্গীকার রিয়াজের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 26, 2026 2:00 PM
Print Friendly and PDF

বরিশাল প্রতিনিধি: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে বরিশালের উজিরপুর পৌরসভার মেয়র প্রার্থী ও চেয়ারম্যান পুত্র মোঃ রিয়াজ হোসেন মিয়া শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন। একই সঙ্গে তিনি মেয়র নির্বাচিত হলে একটি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত উজিরপুর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

১ মে উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই”—এই প্রতিপাদ্যকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি এবং তাদের অধিকার নিশ্চিত করাই হবে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রধান শর্ত।

রিয়াজ হোসেন মিয়া বলেন, “আমি উজিরপুরের সন্তান, পৌরসভার মেয়র নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো। একটি নিরাপদ, সুশাসিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করা হবে।

তিনি জানান, পৌরবাসীর নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ এবং শিক্ষাসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি অগ্রাধিকার দেবেন।

তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের স্মরণে প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে থাকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ