শিরোনাম

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪২

দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ভোলা: :ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতখান থানার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ৬টি দোকানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল—যার মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে—এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভেজাল ভোজ্য তেল ধ্বংস করার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
May 18, 2026
Fajr 3:51 am
Sunrise 5:11 am
Zuhr 11:54 am
Asr 4:33 pm
Maghrib 6:38 pm
Isha 7:57 pm
Dhaka, Bangladesh
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সংবাদ সংগ্রহে সারাক্ষণ