শিরোনাম

| |

সারাদেশে এস.এস.সি পরিক্ষা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 21, 2026 8:01 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::সারাদেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ২০২৬ইং সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

এ সময় কেন্দ্র সচিব, শিক্ষকবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

মেহেন্দিগঞ্জ উপজেলার মোট ৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত। রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর মেহেন্দিগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে ছিল প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে খুশি পরিক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান গণমাধ্যমকে জনান, পরীক্ষার পরিবেশ সুন্দর ও নিয়ন্ত্রিত রাখতে তারা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। কেন্দ্রগুলোতে তিনি উপস্থিত থেকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে উৎসাহিত করেন এবং পরীক্ষার পরিবেশে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্ক করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ