শিরোনাম

| |

ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী, নেই তদারকি: ঈদে ঝুঁকিতে ঘরমুখো মানুষ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2026 9:11 PM
Print Friendly and PDF

ভোলা প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ভোলার ইলিশা লঞ্চঘাটে নৌপথে যাত্রী পরিবহনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে নিয়ম ভেঙে অবৈধ স্পীড বোট, লঞ্চ ও ট্রলার চলাচল করলেও নেই প্রশাসনের কার্যকর কোনো তদারকি। এতে করে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।

বুধবার (১৮ মার্চ) দিন ব্যাপী দেখা যায়, ইলিশা লঞ্চঘাট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চগুলোতে ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী তোলা হচ্ছে। যাত্রীরা গাদাগাদি করে ডেকে ও কেবিনে অবস্থান করছেন। অনেক ক্ষেত্রে নারী, শিশু ও বৃদ্ধদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধি ও অনিয়ম যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হলেও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।
যাত্রীরা বলেন, “জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। লঞ্চে দাঁড়ানোর জায়গাও নেই, তারপরও যাত্রী তোলা হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই।”
এদিকে ঘাট এলাকায় প্রশাসনের উপস্থিতি খুবই সীমিত বলে জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে অভিযোগ তাদের।
নৌপরিবহন সংশ্লিষ্টদের মতে, ঈদের সময় যাত্রীচাপ বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক হলেও নিরাপত্তা বিধি মানা অত্যন্ত জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

ভোলা নদী বন্দরের ট্রাফিক ইনচার্জ আমজাদ হোসেন মুঠোফোনে প্রতিবেদক কে জানান সেখানে আমাদের দুজন স্টাফ রয়েছে তারা কাজ করছে।

এবিষয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট দোলা বসাককে বারবার কল করা হলো তিনি ঘটনাস্থলে আসেননি।

তবে সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে ঘরমুখো মানুষ নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ