শিরোনাম

| |

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতির উদ্যোগে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2026 9:08 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা ( কলাপাড়া ) প্রতিনিধি ||পবিত্র ঈদকে সামনে রেখে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক ঈদ উপহার হিসেবে ৪ হাজার নারীর মাঝে শাড়ী বিতরণ করেছেন। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ শাড়ি বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে এই ব্যতিক্রমী কার্যক্রম শুরু করা হয়। কুয়াকাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অটোভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় এই ঈদ বস্ত্র। যার কারণে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষজনকে লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হয়নি। বরং তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায় ঈদের উপহার। এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে দেখছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ঈদ এলে অনেক পরিবারের জন্য নতুন পোশাক কেনা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে উপকূলীয় এই অঞ্চলে জেলে ও দিনমজুরদের আয় অনিশ্চিত হওয়ায় উৎসবের আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায়।
এমন পরিস্থিতিতে সৈয়দ মোঃ ফারুকের এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে। অনেকেই বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এতে আমাদের পরিবারের ঈদটা একটু হলেও আনন্দময় হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত সংখ্যক পরিবারকে শাড়ি প্রদান করা হয়েছে। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। অটোভ্যান ব্যবহার করে সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ফলে কোনো ধরনের ভীড় বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।
এ বিষয়ে সৈয়দ মোঃ ফারুক বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হয়। বিশেষ করে সরাসরি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই পদ্ধতি অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।
সব মিলিয়ে, ঈদকে সামনে রেখে কুয়াকাটায় এই বস্ত্র বিতরণ কার্যক্রম শুধু একটি সহায়তা কর্মসূচিই নয়; এটি হয়ে উঠেছে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল
দৃষ্টান্ত স্থাপন করেছে।
শাড়ি বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর মোল্লা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এছাড়াও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
# # #
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি
মোবাইঃ ০১৭১৭-৮৪৫২৭১

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ