শিরোনাম

| |

ঈদুল ফিতর উপলক্ষে এ্যাডঃ কাজী বসির উদ্দিন’র শুভেচ্ছা বার্তা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2026 9:02 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বরিশাল মহানগরের ১৯ নং ওয়ার্ডের সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ্যাঃ কাজী বসির উদ্দিন । দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আনন্দের বার্তা নিয়ে আগত এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতির শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে ফিরে আসে।

তিনি আরও বলেন, রোজার মাধ্যমে অর্জিত ধৈর্য, সংযম ও মানবতার শিক্ষা যেন আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য,এ্যাঃ কাজী বসির উদ্দিন সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের নতুন বারতা।
পরিশেষে তিনি বরিশাল মহানগরের ১৯ নং ওয়ার্ডের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং আগামী দিনের পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ