শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে রাজিব আহসান (এমপি)

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 14, 2026 8:48 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

গতকাল ১৩ই মার্চ রোজ শুক্রবার বিকেলে সরকারি পাতারহাট আর.সি কলেজ মাঠে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি প্রতিমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি।
আমি আমার নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি আপনাদেরকে সেগুলো আগামী পাঁচ বছর মেয়াদেই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ ।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যারা মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যতদিন পর্যন্ত মাদক নির্মুল না হবে ততদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে।এছাড়াও নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোন সুপারিশ গ্রহণযোগ্য হবেনা,সাবধান।

প্রতিমন্ত্রী রাজিব আহসান আরো বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার লাইফলাইন হচ্ছে স্টিমারঘাট থেকে পাতারহাটের খাল। কিন্তু সেই খাল দখল করে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা নির্মাণ করছেন।যারা অবৈধভাবে খাল দখল করেছেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন ‘আপনাদেরকে ঐ জায়গা ছেড়ে দিতে হবে,আপনি যত ক্ষমতাশালী হোন না কেন, দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন।
এছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কর্মসূচির আওতায় প্রদত্ত চাল সহ সরকারি সাহায্য বিতরণে অতীতের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ভবিষ্যতে সবকিছু স্বচ্ছভাবে প্রদান করার ব্যাপারে সতর্ক করেছেন তিনি।প্রতিমন্ত্রী বলেন,আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আর সেই সুন্দর সমাজ গঠনে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপি সদস্য সচিব শিহাব আহম্মেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদ হারুন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারী, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ,মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার শিক্ষক সমাজ, সাংবাদিক,ইমাম,আরো ভিবিন্ন শ্রেনী পেশার মানুষ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ