শিরোনাম

| |

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 12, 2026 8:56 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিশালাকৃতির মৃত কচ্ছপ দীর্ঘদিন পরে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২ টায় কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে হোটেল সি-ভিউ সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায়, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্য আবদুল জলিল তিনি বলেন, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। কুয়াকাটা সৈকতে চলতি বছরে উদ্ধার হওয়া মৃত কচ্ছপের মধ্যে এটাই সর্ববৃহৎ ও প্রথম  বলেও জানিয়েছেন তারা।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ, ডলফিন ও কচ্ছপ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “আমরা উপকূলজুড়ে ডলফিন ও কচ্ছপ রক্ষায় কাজ করছি বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ সৈকতে বারবার ভেসে এলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। যে কচ্ছপটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (অলিভ রিডলি)। এটি একটি পুরুষ কচ্ছপ।
তিনি জানান, বঙ্গোপসাগর উপকূলের কুয়াকাটা এলাকায় বর্ষা মৌসুম শুরু হলেই প্রায় সময় একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসতে দেখা যায়। তবে কেন এই মৃত্যুর সংখ্যা বাড়ছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। চলতি বছরে এই প্রথম একটি মৃত কচ্ছপ সৈকতে ভেসে এসেছে।
কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসিন সাদেক বলেন, সৈকতে মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কুয়াকাটা উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ভেসে আসার ঘটনা ঘটে। অনেক সময় জেলেদের জালে আটকা পড়া বা বিভিন্ন আঘাতের কারণে এসব কচ্ছপের মৃত্যু হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কচ্ছপটিকে দ্রুত মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে কোন দুর্গন্ধ না ছড়ায়।
####
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি
০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ