শিরোনাম

| |

কলাপাড়ায় তরমুজের বাম্পার ফলন,কৃষকের মুখে স্বস্তির হাসি ৪,শ কোটি টাকার বিক্রির লক্ষ্য

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 7, 2026 4:09 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা( কলাপাড়া) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় তরমুজ চাষ। চোখ যতদূর যায়, শুধু তরমুজ আর তরমুজ। ইতিমধ্যে আগাম জাতের তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত রোদ আর রোগবালাই কম থাকায় এ বছর ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারেও মিলছে প্রত্যাশিত দাম।

তবে কৃষি বিভাগ বলছে শুধুমাত্র এ উপজেলা থেকেই প্রায় ৪ শ’ কোটি টাকার তরমুজ বিক্রি হবে। এমনকি শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে থাকলে তা ছাড়িয়ে যেতে পারে ৫ শ কোটি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ক্ষেত ঘুরে দেখা যায়, ডিসেম্বরের শুরুতেই উপজেলার ১২ টি ইউনিয়নে তরমুজের আবাদ শুরু করেছে কৃষকরা। উপকূলের চরাঞ্চলের বালুময় মাটি ,পর্যাপ্ত রোদ ,নদী ও সাগরের কাছাকাছি হওয়ায় আর্দ্র পরিবেশের কারণে এ উপজেলা এখন তরমুজ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত।

এ বছর শীত দীর্ঘস্থায়ী ছিল না, কুয়াশাও ছিল তুলনামূলক কম। ফলে গাছে রোগের প্রকোপ কমেছে, ফলন এসেছে সময়মতো। দুই থেকে আড়াই মাসের মধ্যেই ক্ষেত থেকে ঘরে তুলছেন পাকা ফল।
ইতোমধ্যে ফলন কাটা শুরু হয়েছে। কেউ কেউ বাজারজাত
করছেন। দামও ভালো পাওয়ায় তরমুজ চাষীরা স্বস্তিতে রয়েছেন।কৃষকরা জানান, এবার ফলন অনেক ভালো হয়েছে। দাম যদি ঠিক থাকে, তাহলে লাভ হবে। গতবার আবহাওয়ার কারণে ক্ষতি হয়েছিল, এবার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছি।”

রমজান মাসের শুরুতেই বাজারে সরবরাহ বাড়তে থাকে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পটুয়াখালীর তরমুজের চাহিদা আগে থেকেই ছিল। এবার আগাম ফলন সেই চাহিদাকে আরও চাঙ্গা করেছে। পাইকারি বাজারে আকারভেদে প্রতি মণ তরমুজ বিক্রি হচ্ছে সন্তোষজনক দামে, খুচরা বাজারেও দাম রয়েছে চাষিদের অনুকূলে। উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভের আশা করছেন অনেকে।

উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের কৃষক খোকন গাজী (৪০)। তিনি এ বছর ওই গ্রামের ৩০ একর জমিতে গ্রেট ওয়ান জাতের আগাম তরমুজ চাষ করেছেন। সঠিক পরিচর্যায় তার ক্ষেতে ইতিমধ্যে এক একটি তরমুজের ওজন হয়েছে ২ থেকে ৩ কেজি। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি ক্ষেত থেকে তরমুজ বিক্রি শুরু করবেন। তরমুজ আবাদে তার খরচ হয়েছে মাত্র ২২ লাখ টাকা। তিনি তার ক্ষেত থেকে এবছর ৭০ থেকে ৮০ লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন।

উপকূলের তরমুজ ঘাটগুলো এখন ব্যস্ত বাণিজ্যকেন্দ্রে পরিনত হয়েছে । চরাঞ্চল থেকে ট্রলারভর্তি তরমুজ এসে ভিড়ছে ঘাটে। সেখান থেকে পাইকাররা কিনে নিচ্ছেন বড় চালানে। দিনরাত ২৪ ঘণ্টা চলছে বাছাই, তোলা-নামানো আর পরিবহনের কাজ। স্থানীয় শ্রমিকদের জন্যও তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থানের সুযোগ।’

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর উপজেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৮০ হেক্টর জমি। তবে বাস্তবে আবাদ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টরে- লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১২০ হেক্টর বেশি। উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সম্ভাব্য বাণিজ্যের পরিমাণও।

তবে উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন বলেন, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আকস্মিক কোনো দূর্যোগ না ঘটলে এবছর প্রায় ৪ শ কোটি টাকার বিক্রি হবে।এটা সবর জন্য আনন্দের খবর।
###
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া
০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ