শিরোনাম
জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:সিকদার রিসোর্ট এন্ড ভিলাস ও ওশান ভিউ হোটেল এন্ড কনভেনশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি জয়নুল হক সিকদার-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আছর নামাজ বাদ
সিকদার রিসোের্ট এন্ড ভিলাস কতৃপক্ষ এ দোয়া মোনাজাত এর আয়োজন করে।
এ সময় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর ব্যবস্থাপক আনোয়ার উল আজিম, সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন “আলোকিত কুয়াকাটা”র সম্পাদক,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের প্রধান হিসাব কর্মকর্তা শাহীন আলম প্রমুখ।
এছাড়াও সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের কর্মকর্তা কর্মচারীরা সহ বিভিন্ন হোটেলের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে বিশিষ্ট সমাজ সেবক ও সিকদার রিসোর্ট ও সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল সিকদার এর রুহ্নের মাগফিরাত কামনা করা হয়। ###
জনি আলমগীর
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১০-০২-২০২৬